লোভী অভিনেত্রী বিদ্যা বালান

আপডেট : ৩০ মে ২০১৬, ১২:৩৪
বিদ্যা বালানকে সু-অভিনেত্রী হিসেবে জানে বলিউড। তবে নিজেকে তিনি এক 'লোভী অভিনেত্রী' মনে করেন। আর এ কারণেই সু-অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি।
 
‘তিন’, ‘কাহানি ২’-এর পর এবার ‘এক আলবেলা’ নামে এক মরাঠি ছবিতে কাজ করতে চলেছেন বিদ্যা।
 
তার কথায়, 'আরেকটা মালয়ালি বায়োপিকে কাজ করছি। আসলে আমি খুব লোভী অভিনেত্রী। তাই যা চরিত্র পাই, তাতেই কাজ করি। আরও অনেকগুলো বায়োপিকে কাজ করার প্রস্তাব পেয়েছি।'
 
কঙ্গনা রানাওত এবং হৃতিক রোশনের ঝামেলার সময় সিদ্ধার্থ রায় কাপুর কঙ্গনার হয়ে কথা বলেছিলেন। আর তাতে নাকি সিদ্ধার্থের উপর রাগ করেছিলেন বিদ্যা বালান! এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন 'ডার্টি পিকচার'-এর নায়িকা।
 
এ নিয়ে তার বক্তব্য, 'আপনারা বলছেন, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে কঙ্গনা প্রসঙ্গে! কিন্তু আমি তো এ রকম কিছুই জানি না!'
 
তবে বিদ্যা জানিয়েছেন, কঙ্গনা-হৃতিকের আইনি ঝামেলায় তিনিও কঙ্গনার পাশে ছিলেন।