ইনজুরির কারণে দেশে ফিরে গেলেন সান্টনার

আপডেট : ৩০ মে ২০১৬, ১২:৫৯
 
আঙ্গুলে চিড় ধরায় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আর খেলা হলো না নিউজিল্যান্ডের অল-রাউন্ডার মিশেল সান্টনারের। টি২০ ব্ল্যাস্ট টুর্নামেন্টে ওস্টারশায়ার র্যা পিডের হয়ে নিজেদের প্রথম ম্যাচে ডারহাম জেটসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় সান্টানার এই ইনজুরিতে আক্রান্ত হন।
 
অস্ত্রোপচারের জন্য এখন ২৪ বছর বয়সী এই কিউই অল-রাউন্ডার দেশে ফিরে যাচ্ছেন। ওস্টারশায়ারের ক্রিকেট পরিচালক স্টিভ রোডস বলেছেন, ইংল্যান্ডের ঘরোয়া মৌসুমে আর খেলা হচ্ছে না সান্টানারের।
 
তিনি বলেন, টি২০ ব্ল্যাস্টে এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হলো। কারণ সব ধরনের ফর্মেটে বিশেষ করে টি২০-তে সে অত্যন্ত প্রতিভাবান একজন ক্রিকেটার। প্রথম ম্যাচেই তাকে হারিয়ে আমরা সত্যিই দুঃখিত। ইনজুরি কাটিয়ে তার দলে ফিরে আসার ব্যপারে আমরা বেশ আশাবাদী ছিলাম। কিন্তু এখন অস্ত্রোপচারের প্রয়োজন ।