রাজধানীতে প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবিতে সড়কে ব্যবসায়ীরা

আপডেট : ৩০ মে ২০১৬, ১৪:২৮
আগামী বাজেটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বিদ্যমান প্যাকেজ ভ্যাট প্রথা বহাল রাখার দাবিতে রাজধানী জুড়ে ব্যবসায়ীরা সড়কে নেমে পড়েছেন।
 
সোমবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত রাজধানী জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা এ দাবিতে সড়কে  মানববন্ধন কর্মসূচি পালন করে।
 
তাদের দাবি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বর্তমানে যে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত ভ্যাট রয়েছে সেটি বহাল রাখতে হবে।
 
উল্লেখ্য, নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট প্রথা বাতিল করে বিক্রির উপর নির্দিষ্ট পরিমাণ ভ্যাট আরোপ করেছে সরকার। আগামী জুলাই থেকে এ ব্যবস্থা কার্যকর হতে যাচ্ছে।