এক হাজার ৫৮৫ নতুন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ৫৬৯ জনকে টাইম স্কেল ও ৬৫৭ জনকে বিএড স্কেল দেয়া হবে। এ ছাড়া কাগজ জালিয়াতি করে নতুন করে আবেদন জমা দেয়া কয়েকজন সহকারী গ্রন্থাগারিককেও এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
সোমবার মাউশি সূত্রে এসব তথ্য জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মে মাসের এমপিওর সভায় এসব সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্র্ণালয়ের প্রতিনিধি ও নয় জন উপপরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
