‘বিএনপি নির্মূলের চক্রান্ত শুরু হয়েছে’

আপডেট : ৩০ মে ২০১৬, ১৪:৩১
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পুরো ষড়যন্ত্রটাই হচ্ছে বেগম খালেদা জিয়াকে মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া। সেই সঙ্গে বিএনপিকে নির্মূল, নিশ্ছিন্ন করার একটা চক্রান্ত শুরু হয়েছে। 
 
আজ সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।
 
তিনি বলেন, ‘সরকারের এই ষড়যন্ত্র’ কোনোদিনই সফল হবে না।