বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মালয়েশিয়ার সঙ্গে চুক্তির খসড়া অনুমোদন

আপডেট : ৩০ মে ২০১৬, ১৬:০৫
 
কক্সবাজারের মহেশখালীতে এক হাজার ৩২০  মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে মালয়েশিয়ার সঙ্গে যৌথ মালিকানা চুক্তি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান। 
 
মন্ত্রিপরিষদ সচিব জানান, কুয়েতের সঙ্গে কূটনৈতিক, বিশেষ ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিউটশন (বিএসটিআই) আইন ২০১৬-এর খসড়া নীতিগত অনুমোদন, বাংলাদেশ পেটেন্ট আইন ২০১৬, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন ২০১৬, বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।