কয়েকদিন ধরে গুঞ্জন চলছিলো ম্যানচেস্টার ইউনাউটেডে যোগ দেবেন নাপোলির আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইন। তবে সামার ট্রান্সফার উইন্ডোতে নাপোলি ছেড়ে লিভারপুলে যোগ দিতে চান বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মিরর’র বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম। হিগুয়েইন নিজেই নাকি লিভারপুলের জার্সি গায়ে জড়াতে আগ্রহী হয়ে উঠেছেন।
২০১৫-১৬ মৌসুমে ৩৫ লিগ ম্যাচে ৩৬টি গোল করেন হিগুয়েইন। যেখানে তার ক্লাব চ্যাম্পিয়ন জুভেন্টাসের পর দ্বিতীয় স্থানে থেকে মৌসুম করে। অন্যদিকে, পয়েন্ট টেবিলে আট নম্বরে থেকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোয়ালিফাইংয়ের দৌড়ে ছিটকে পড়ে ইংলিশ জায়ান্টরা।
