ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয় করে দেশে ফিরছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। সোমবার রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।
এর আগে, রবিবার রাতে আইপিএলের নবম আসরের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে ৮ রানে হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ডেভিড ওয়ার্নারের দলকে ফাইনাল পর্যন্ত আসা এবং ট্রফি জয়ে বড় অবদান ছিল মুস্তাফিজের। এছাড়া টুর্নামেন্টর সেরা উদীয়মান খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।
