মুস্তাফিজের ‘ভিক্টরি’ সেলফি

আপডেট : ৩০ মে ২০১৬, ১৭:২৯
আইপিএলের প্রথম আসরেই শিরোপা জেতায় উচ্ছ্বসিত মুস্তাফিজুর রহমান। আর সেই আনন্দে সানরাইজার্স সতীর্থদের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
 
সোমবার ভোরের দিকে মুস্তাফিজের ফেসবুক পেজ থেকে সানরাইজার্স এর অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেন। এর কিছুক্ষণ পরেই তার বোলিং জুটি ও আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি ভুবনেশ্বর কুমারের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেন মুস্তাফিজ। সেই ছবিতে ক্যাপশন লিখেন, ভুবনেশ্বর কুমারের সঙ্গে ভিক্টরি সেলফি!
 
IMG0
 
উল্লেখ্য, প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর এবারের আইপিএলের ‘সেরা উদীয়মান’ ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। ১৬ ম্যাচে ৬.৯০ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ১৭ উইকেট।