ভারতে বিমান বিধ্বস্ত, সেলফি তুলতে ব্যস্ত দর্শনার্থীরা

আপডেট : ৩০ মে ২০১৬, ১৭:৪২
ভারতের রাজধানী দিল্লির কাছাকাছি একটি খামারে ভিড় করছে বহু মানুষ। যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ আগে একটি ছোট বিমান নাটকীয়ভাবে অবতরণ করে সেখানে। এই বিমানটি দেখতে প্রতিদিন ভিড় জমছে সেখানে। অনেকেই ভাঙা বিমান পেছনে রেখে তুলছেন সেলফি।
 
পুলিশ বলেছে প্রতিদিন শত শত মানুষ বিধ্বস্ত বিমানটি দেখতে আসছেন। কেউ মোটর সাইকেলে কেউ আবার পায়ে হেঁটে ভাঙা বিমানটি দেখতে আসছেন। অনেকে গাড়ি করে যাওয়ার পথে বলছে তারা বিমানটি দেখতে আসবে। তারা এত কাছে থেকে বিমান আর দেখেনি।
IMG0
মধ্যবয়সী গৃহবধূ ভানবাতি তার পরিবারের সাথে বিমান দেখতে এসেছেন। তিনি বললেন, আমি কখনো বিমানে উঠিনি। আমি এর আগে কখনো এত কাছ থেকে বিমান দেখিনি। বিমানটি সরানোর জন্য দড়ি দিয়ে বাধা হয়েছে। বিমানটির যন্ত্রাংশগুলো খুলে আলাদা করার জন্য কারিগর পাঠিয়েছে আলকেমিস্ট এয়ারওয়েজ।
IMG1
একজন রোগি ও তার আত্মীয়দের বিহার থেকে দিল্লির গুরগাও হাসপাতালে নিয়ে যাচ্ছিল বিমানটি। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর বিমানের দুই পাইলট দিল্লি এয়ারপোর্টে জরুরি অবতরণ করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব না হওয়ায় মাত্র ১০ মাইল দূরে  একটি  কৃষি খামারে অবতরণ করে বিমানটি। সৌভাগ্যবশত বিমানের সাত যাত্রীই জীবিত আছেন। সূত্র: বিবিসি