বেগুনি লিপস্টিক বিতর্কে ঐশ্বরিয়ার পাশে অমিতাভ

আপডেট : ৩০ মে ২০১৬, ১৯:০৭
কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাইয়ের বেগুনি লিপস্টিক লাগানোর বিতর্ক দুই সপ্তাহ পরেও চলছে। তবে এই বিতর্কে পূত্রবধুর পাশে আছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।
 
বেগুনি লিপস্টিক পরে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছিলেন বচ্চন বধু। তবে তা নিজের মতো করে সামলে নিয়েছিলেন। সম্প্রতি অমিতাভের কাছে জানতে চাওয়া হয়, ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিক বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে বলেন, আমি ঐশ্বরিয়াকে বেগুনি লিপস্টিকে দেখিনি, তবে এর মধ্যে ভুল কী আছে? এখন তো সোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদের মনোভাব  করার সুযোগ পাই। জানতে পারি আমাদের সম্বন্ধে দর্শকরা কী ভাবছেন? আগে তো সে সুযোগও ছিল না। সকলেরই নিজেদের এক্সপ্রেস করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। ফলে ও যদি এটা করে, তা হলে তো তাতে কোনও ভুল নেই। ইন্ডিয়ান এক্সপ্রেস।