র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, দালাল চক্রের সদস্যরা পাসপোর্ট অফিসের সামনে লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা এমনকি ২০০০-৬০০০ টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরীর সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ করে। পাসপোর্ট প্রার্থীরা রাজি না হওয়া পর্যন্ত তারা নানাভাবে উত্যক্ত করতেই থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পাসপোর্ট প্রদান না করে প্রতারণা করে আসে। এসব অভিযোগে ঐ এলাকা থেকে সোহাগ হোসেন (২০), শাওন হোসেন (১৫), নজরুল ইসলাম সুমন (২৩), হোসেন আলী (৪০), ইয়াদ আলী (৪৬), আক্তার হোসেন (৫০), নবির মিয়া ওরফে হারুন (৬০), সাইফুল ইসলাম(৩০), হেলাল হোসেন (২১), কবির হোসেন (৩৫), নাঈম হোসেন (২৯) ও খোরশেদ আলমকে (৩০) গ্রেফতার করা হয়। এদের মধ্যে হেলাল হোসেনকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
