আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি আজ

আপডেট : ৩১ মে ২০১৬, ০৮:৪২
 
রাষ্ট্রদ্রোহ ও নাশকতার তিন মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি হয়নি। রাষ্ট্রদ্রোহ মামলায় আজ মঙ্গলবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। 
 
এছাড়া নাশকতার দুই মামলায় রিমান্ড শুনানির জন্য আগামী ৬ জুন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার পৃথক তিন হাকিম ওই দিন ধার্য করেন। এ সময় আসামিকে আদালতে হাজির করা হয়।
 
উভয়পক্ষের শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক মারুফ হোসেন বলেন, মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। এমন কোনো সিদ্ধান্ত আমরা নেব না যাতে আমাদের সবাইকে হাইকোর্টে দাঁড়াতে হয়। এরপর বিচারক রিমান্ড শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।