পূর্ব সমুদ্র তীরে চালানো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা 'ব্যর্থ' হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বিভাগ। এটি কি ধরণের ক্ষেপণাস্ত্র ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে, মধ্যম পরিসীমার মিসাইল 'মুসুডেন' নিয়ে এপ্রিল থেকে পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটি। তবে এখন পর্যন্ত তিনবার তাদের পরীক্ষা ব্যর্থ হয়েছে। এটিও মুসুডেন হলে চতুর্থবারের মত ব্যর্থ হয়েছে পরীক্ষা।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, সোমবার স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে ওনসন শহরের নিকটে পরীক্ষাটি করা হয়।
বিবিসি জানায়, কথিত আছে 'মুসুডেন' নামের মিসাইলটি জাপানের মত কাছাকাছি স্থানে অবতরণের জন্য তৈরি করা হয়েছে। ধারণা করা হয়, জাপানে অবস্থিত মার্কিন ঘাঁটি গুয়ামে প্রেরণের জন্য ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত চারবার ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হলেও সফল হয়নি উত্তর কোরিয়া। বিবিসি।
