নাশকতার ৭ মামলায় রফিকুল ইসলামের জামিন

আপডেট : ৩১ মে ২০১৬, ১২:০৮
 
নাশকতার সাত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এক এম আসাদুজ্জমান ও বিচারপতি মোহম্মদ আতাউর রহমান খালেদের ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে এই আদেশ দেন।
 
গত বছরের জানুয়ারি মাসে দেশব্যাপী চলা হরতাল কর্মসূচি চলাকালে সহিংস ঘটনায় দায়েরকৃত সাত মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে রফিকুল ইসলাম মিয়া। তার জামিন নামঞ্জুর করে ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরে এই জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন ব্যারিস্টার রফিকুল। আজ আবেদনের ওপর শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।
 
রফিবুর ইসলাম মিয়ার পক্ষে তার আইনজীবী এ জে মোহম্মদ আলী ও  জয়নুল আবেদীন শুনানি করেন।