দ্বিতীয় টেস্টে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করার সঙ্গে সঙ্গে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের জন্য অপরিবর্তিত ১২ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড।
আগামী ৯ জুন থেকে লর্ডসে তৃতীয় টেস্ট শুরু হবে। এদিকে প্রথম ইংলিশম্যান ও সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টেস্ট ইতিহাসে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ অধিনায়ক এ্যালিস্টার কুক। চেস্টার-লি-স্ট্রিটে দ্বিতীয় টেস্টে ৪৭ রানে অপরাজিত থেকে কুক এই অসাধারণ কীর্তি গড়েন।
প্রথম দুই টেস্টে জেক বল রিজার্ভ বেঞ্চে থাকলেও এখনো অভিষেকের অপেক্ষায় আছেন। লর্ডসে সেই সৌভাগ্য হলে হয়ত বলের জন্য জায়গা ছেড়ে দিতে হতে পারে ফাস্ট বোলার স্টিভেন ফিনকে। IMG0
ইংলিশ স্কোয়াড : এ্যালিস্টার কুক (অধিনায়ক), এ্যালেক্স হলস, নিক কম্পটন, জো রুট, জেমন ভিনসে, জনি ব্যারিস্টো, মইন আলি, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, জেমস এ্যান্ডারসন, জেক বল।
