রাজধানীতে মলম পার্টির ১৬ সদস্য গ্রেফতার

আপডেট : ৩১ মে ২০১৬, ১৪:৪৮
 
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টির ১৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা পুলিশ।  
 
গ্রেফতারকৃতারকৃতদের মধ্যেে আটজন হলেন- বাদশা, জহির, আফজাল হোসেন, মেহেদী হাসান, মনির হোসেন, কামাল হোসেন-১, আবুল হোসেন ও কামাল হোসেন-২।
 
ঢাকা মেট্রেপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইউসুফ আলী জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৯টি এটিভেন ট্যাবলেট, ৩টি নিক্স ও চারটি ব্ল্যাড উদ্ধার করা হয়েছে।
 
গতকাল দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ সকালে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে ৬মাস থেকে দুই বছরের সাজা দেন।
 
এদিকে মিরপুর থানা পুলিশ সোমবার রাতে পশ্চিম কাজী পাড়ায় আমির হোসেনসহ আটজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে চেতনানাশক ১০০টি এ্যাটিভেন ট্যাবেলেট উদ্ধার করা হয়েছে।