বন্যপ্রাণী পাচার ও বাঘের ওপর অত্যাচারের অভিযোগ ওঠার পর থাইল্যান্ডের 'টাইগার ট্যাম্পেল' নামে পরিচিত বৌদ্ধ বিহার থেকে বাঘ অন্যত্র নিয়ে যাচ্ছে দেশটির বন্যপ্রাণী রক্ষা অধিদফতর।
বিহারে ১৩৭টি বাঘের মধ্যে তিনটিকে এরই মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এই সপ্তাহের মধ্যে বাকিগুলোকেও নিয়ে যাওয়া হবে। দেশটির কাঞ্চানাবুরা প্রদেশে অবস্থিত বিহারটিতে এক হাজার কর্মী কাজ করছে।
IMG0
এদিকে বিহারে থাকা বৌদ্ধ ভিক্ষুরা তাদের ওপর আনা অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে। প্রাথমিকভাবে বাঘ হস্তান্তরে তারা বাধা দিলেও পরবর্তীতে দেশটির আদালতের রায় জানানো হলে তারা বাঘ নিয়ে যেতে দেয়।
IMG1
দ্য ওয়াট ফা লাং টা বিয়া টাইগার ট্যাম্পেল গত কয়েক বছর ধরেই বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের সঙ্গে বাঘ হস্তান্তর নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল। এটি দেশটির অন্যতম পর্যটন কেন্দ্র। বিহারটিতে এসে দর্শনার্থীরা বাঘের পাশে দাড়িয়ে ছবি তোলা। বাঘ শাবকদের আদর করা এমনকি নিজ হাতে বাঘদের খাইয়ে দিতে পারতেন। বিবিসি।
