‘জগ্গা জাসুস’ ছবির শুটিং শেষ করে দেশে ফিরেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দেশে ফিরেই হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি।
মুম্বাই ও মরক্কোর গরম ও লন্ডনের ঠাণ্ডা পরিবেশের কারণে হয়তো কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন ক্যাটরিনা। রবিবার রাতে খার হাসপাতালে দেখা গেছে তাকে।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, চেক-আপ করার জন্য ক্যাটরিনাকে গোপনে খার হাসপাতালে ঢুকতে দেখা গেছে। এসময় তার ম্যানেজারকে তার সঙ্গে দেখা গেছে। এছাড়াও হাসপাতালের কিছু নারী স্টাফকেও প্রবেশ পথে দেখা গেছে। ফলে ঠিক কি ঘটছে সেটি কেউ জানতে পারেনি।
ক্যাটরিনা হাসপাতালের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে ৪৫ মিনিট অবস্থান করেন। তাকে কি চিকিৎসা দেয়া হয়েছে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষও মুখ খোলেনি।
‘জগ্গা জাসুসে’র শেষ শুটিং করার জন্য মরক্কো গিয়েছিলেন ক্যাটরিনা। পরিবারের সঙ্গে দেখা করতে সেখান থেকে লন্ডন গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে মুম্বাই ফেরেন তিনি। খবর: বলিউড লাইফ।
