রাজধানীর মিরপুরে একটি বুটিক শপে অভিযান চালিয়ে ৫৫টি ককটেল ও নয়টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ মাহমুদল হাসান রবিন (২৯) ও এমদাদুলক হক (৩২) নামে দুই শিবিরকর্মীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত দিকে অবস্থিত পল্লী বুটিক হাউজে এই অভিযান চালায় পুলিশ।
মিরপুর থানার ওসি ভূইঞা মাহবুবুর রহমান জানান, রবিন ও এমদাদ ঐ দোকানের বিক্রেতা ছিলেন। দোকানে ব্যবসার পাশাপাশি তারা ছাত্রশিবের নাশকতারমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। মেসে পেট্রোল বোমা ও ককটেল রাখা বিপজ্জনক ভেবে তারা সেগুলো দোকানে রাখেন। এই খবর পেয়ে আজ সকালে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
