দেশে গম-ভুট্টা রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে: খাদ্যমন্ত্রী

আপডেট : ৩১ মে ২০১৬, ১৫:০৪
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, রাইস রিসার্চ ইনস্টিটিউটের মতো দেশে এবার গম ও ভুট্টা রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে। 
 
মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান। যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে ইউএসএইড ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (ফাও)।
 
খাদ্যমন্ত্রী বলেন, সরকার খুবই আন্তরিক বলেই এবার গম ও ভুট্টা আইন শুধু পাশই হয়নি, গম ও ভূট্টা রিসার্চ ইনস্টিটিউট গঠন করা হচ্ছে।
 
দেশে এখন আর খাদ্য ঘাটতি নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, এখন খাদ্য উৎপাদন বেড়েছে। খাদ্য ঘাটতি না থাকায় খাদ্য রপ্তানি হচ্ছে। বাংলাদেশ এখন বছরে ২ লাখ টন চাল রপ্তানি করার যোগ্যতা রাখে।