গুলি করে ১৬ জনকে হত্যা করল তালেবান

আপডেট : ৩১ মে ২০১৬, ১৫:১১
 
আফগানিস্তানের উত্তরাঞ্চলে বাস থেকে নামিয়ে গুলি করে ১৬ জনকে হত্যা করেছে তালেবান। এছাড়া অনেককে অপহরণ করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 
 
মঙ্গলবার কুন্দুজ প্রদেশের আলিয়াবাদ জেলায় চালানো এই হামলার দায় এখনো স্বীকার করেনি তালেবান।
 
কুন্দুজ প্রদেশের গভর্নরের মুখপাত্র সৈয়দ মাহমুদ দানিশ বলেছেন, তালেবানরা ১৬ যাত্রীকে গুলি করে হত্যা করেছে ও ৩০ জনেরও বেশি মানুষকে অপহরণ করেছে।
 
পুলিশ কমান্ডার শির আজিজ কামাওয়াল নিহতের সংখ্যা ১৭ জন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, তালেবান কিছু যাত্রীকে ছেড়ে দিলেও বেশিরভাগকে অপহরণ করে নিয়ে গেছে। কোনো যাত্রীই সেনাবাহিনীর পোশাক পড়া ছিল। এদের মধ্যে কিছু সাবেক পুলিশ সদস্য রয়েছে। খবর: এএফপি।