মঠবাড়িয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

আপডেট : ৩১ মে ২০১৬, ১৫:৩৫
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বজ্রপাতে খায়রুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে। খায়রুল ইসলাম বেতমোর গ্রামে মনির হোসেনের ছেলে।
 
জানা গেছে, আজ দুপুরে খায়রুল ইসলাম বাড়ির সামনের মাঠে মাছ ধরছিল। দুপুর পৌনে একটার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় খায়রুল।
 
বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দেলোয়র হোসেন আকন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।