কিডন্যাপ করা হবে বিরাট কোহলিকে?

আপডেট : ৩১ মে ২০১৬, ১৫:৪১
'টিসুম' নামে একটি ছবি বানাতে যাচ্ছেন বলিউড পরিচালক রোহিত দাওয়ান। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। বি-টাউনে জোর গুঞ্জন, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির চরিত্র-ই মূলত তুলে আনা হবে 'টিসুম' ছবিতে।
 
নির্মাতার সাথে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, ছবিতে বিরাট কোহলির ভূমিকায় দেখা যাবে সাকিব সেলিমকে। ক্রিকেটের জনপ্রিয়তম তারকা হিসেবেই দেখানো হবে তাকে, যিনি তার 'বেস্ট' ফর্মের সময় নেতৃত্ব দিয়ে দলকে জেতাবেন।
 
সম্প্রতি বিরাটের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাকিব। আর এতেই গুঞ্জনের পালে আরও হাওয়া লেগেছে।
 
সর্বশেষ খবর হলো এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভিতে বিরাট কোহলিকে (সাকিব সেলিম) অপহরণ করা হবে। অপহরণকারীদের ভূমিকায় অভিনয়ের জন্য জন আব্রাহাম ও বরুণ দাওয়ানকে ভাবা হচ্ছে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।