বংশালে দুর্ঘটনায় গণপূর্ত মন্ত্রণালয়কর্মীর মৃত্যু

আপডেট : ৩১ মে ২০১৬, ১৫:৪৯
 
রাজধানীর বংশালে মোটরসাইকেল দুর্ঘটনায় গণপূর্ত মন্ত্রণালয়ের এক অফিস সহকারী নিহত হয়েছেন। এতে রাজউকের আরেক কর্মচারী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত আয়নাল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বরিকান্দি গ্রামে। আহত মহিউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
 
বংশাল থানার এসআই আব্দুস সালাম জানান, আয়নাল ও মহিউদ্দিন মোটর সাইকেলে করে তাঁতীবাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিত্সক আয়নালকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে মহিউদ্দিনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।