ভারতে গোলাবারুদের গুদামে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২০

আপডেট : ৩১ মে ২০১৬, ১৬:৪৬
ভারতের সর্ববৃহৎ গোলাবারুদের গুদামে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় মহারাষ্ট্রের পুলগাঁয়ে সোমবার দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। অস্ত্রভাণ্ডারটি পুরো এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ।
 
দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, মহারাষ্ট্র রাজ্যের নাগপুর নগরীর কাছে পুলগাঁর সামরিক অস্ত্রাগারে এ অগ্নিকাণ্ডে নিহত ২০ জনের দুজন কর্মকর্তা ও অপর সবাই সেনা সদস্য।
 
বিস্ফোরণের পর আশপাশের শহর ও গ্রাম থেকে হাজার হাজার লোক সরিয়ে নেয়া হয়েছে। সূত্র: এনডিটিভি