প্রথমবারের মতো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাই্টেডের ট্রেনিং গ্রাউন্ডে গেলেন দলটির নবনিযুক্ত পর্তুগিজ কোচ হোসে মরিনহো।সোমবার এসময় তিনি ক্লাবের ক্যান্টিনে মধ্যাহ্নভোজও করেন। সেসময় প্রায় চারঘণ্টা সময় কাটান স্পেশাল ওয়ান।
শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, মরিনহো তাদের কোচ। তার সাথে তিন বছরের চুক্তি করেছে রেড ডেভিলসরা।
