এরদোগানকে অপমান, মিস তুরস্কের শাস্তি

আপডেট : ৩১ মে ২০১৬, ১৮:০২
সামাজিক মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগানকে অপমানের অভিযোগে শাস্তির মুখোমুখি করা হলো দেশটির সাবেক মিস তুরস্ক।মার্ভে বুয়ুকসারাক নামের ওই মডেলকে ১৪ মাসের সময়সীমা বেধে দেয়া হয়। এই সময়ে তিনি ‘এমন' কিছু আবার করলে তাকে কারাবরণ করতে হবে।
 
২৭ বছর বয়সী এই মডেল ২০০৬ সালে মিস তুরস্ক খেতাব জিতেছিলেন। এরপর ২০১৪ সালে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ব্যাঙ্গাত্বক কবিতা দেন তিনি। ‘দ্য মাস্টার্স পোয়েম’ নামে কবিতটিতে দেশটির প্রেসিডেন্ট এরদোগানকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
 
তবে ওই মডেল জানান, ‘আমি এটা শেয়ার করেছিলাম কারণ এটা আমার কাছে মজার মনে হয়েছিলো। প্রেসিডেন্টকে অপমান করার কোনো উদ্দেশ্য আমার ছিলো না।’