কলকাতায় মানসিক হাসপাতালে একটি স্বয়ংক্রিয় লন্ড্রি সার্ভিস চালু করা হয়েছে। সেখানে হাসপাতালের রোগীরা কাজ করে অর্থ আয়ের সুযোগ পাবে।
কলকাতার পাভলভ হাসপাতালে গত শনিবার এই মানসিক রোগীদের পরিচালিত স্বয়ংক্রিয় ‘ধোবিঘর’ এর উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঞ্জা। এর উদ্যোক্তা মানসিক রোগীদের অধিকার বিষয়ক প্রতিষ্ঠান অঞ্জলি। সংগঠনটির প্রতিষ্ঠাতা রত্নাবলি রায় বলেন, অনেকে মনে করে মানসিক রোগীরা কোনো কাজ করতে পারে না, এই ধারণা পাল্টাতেই এই উদ্যোগ। এনডিটিভি।
