তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আপডেট : ৩১ মে ২০১৬, ১৮:৫৬
তাইওয়ানের রাজধানী তাইপেইর কাছে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মঙ্গলবার তাইওয়ানের স্থানীয় সময় দুপুর ১২টা ২৩ মিনিটে ভূমিকম্পটি হয়।
 
ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী তাইপেই থেকে ১১৩ কিলোমিটার উত্তর-পূর্বে কেলুংয়ে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৪৩ কিলোমিটার গভীরে।
 
চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে ছয় দশমিক চার মাত্রার এক ভূমিকম্পে  ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ২ হাজার ৪শ মানুষের মৃত্যু ও ৫০ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে। সূত্র: বিবিসি