জাতীয় তায়কোয়নদো চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

আপডেট : ৩১ মে ২০১৬, ১৯:০৪
জাতীয় তায়কোয়ানদো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। প্রতিযোগিতায় ৭টি স্বর্ণপদক পেয়ে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার আপ হয়েছে বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল।
 
বুধবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শেষ হয়েছে।
 
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), হেড অব দ্যা স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার, ওয়ালটন গ্রুপ ও মো. রায়হান, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর (মার্কেটিং) ওয়ালটন গ্রুপ।
 
৮ম জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতায় কিডস (বালক-বালিকা), জুনিয়র (বালক-বালিকা) ও সিনিয়র (নারী-পুরুষ) ক্যাটাগোরিতে বিভিন্ন জেলা ও সংস্থার ১৬০ জন খেলোয়াড় অংশ নেয়। অংশ নেওয়া জেলা ও দলের মধ্যে রয়েছে- ঢাকা জেলা, মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা, শরিয়তপুর জেলা, মাদারীপুর জেলা, ফরিদপুর জেলা, লক্ষ্মীপুর জেলা, রংপুর জেলা, চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, রাজশাহী জেলা, বাংলাদেশ আসনার ও বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল।