চিঠিটা যদি সময়মত পৌঁছাত, তাহলে হয়তো একটা অসহায় মেয়ের জীবন বেঁচে যেত। আর দেরিতে পৌঁছানোর পরিণতি যা হবার তাই হলো।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক ছাত্রী আত্মহত্যার আগে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও পুলিশ প্রধানের উদ্দেশে। চিঠিটি যাতে তাড়াতাড়ি পৌঁছায়, সেজন্য সাধারণ পোস্টে না পাঠিয়ে স্পিড পোস্ট করেন ওই তরুণী। কিন্তু চিঠি যখন মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রধান হাতে পেলেন তখন সব শেষ।
তেলেঙ্গানার ২১ বছরের বিটেক ছাত্রী ঝাঁসি রানি চিঠি লিখে রাজ্যের সর্বোচ্চ কর্মকর্তাদের জানাতে চেয়েছিলেন কিভাবে তার মা ও স্বামী তাকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা চালাচ্ছে। কিভাবে তার উপর অকথ্য অত্যাচার চলছে। চিঠি লিখে তিনি পোস্টও করেছিলেন। কিন্তু, সঠিক সময়ে তা সঠিক লোকের হাতে পৌঁছানোর আগেই নিজের পরিবারের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নিতে হয় তাকে।
হায়দরাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে নাক্রেকালে বাস করতেন ঝাঁসি। চিঠি পেয়ে পুলিশ সেখানে গিয়ে জানতে পারে ঝাঁসি আত্মহত্যা করেছেন। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ঝাঁসির মা ও স্বামী। সূত্র: এনডিটিভি
