পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা করেছে আমারি ঢাকা। রাজধানীর সকল আউটলেটে এই ব্যবস্থা থাকবে বলে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়।
ইফতারির সাধারণ আয়োজন, ছোলা, পিয়াজু, আলুর চপ হালিম ও জিলাপি ছাড়াও আরো অনেক কিছু থাকছে এই আয়োজনে।
এশিয়া, আরব, পারস্যের বিখ্যাত খাবার ও জুস পাওয়া যাবে এই সময়। আমারি ঢাকার ব্যাকয়েট হল এবং মিটিং রুমে মনোরম পরিবেশে বিভিন্ন কর্পোটে ইফতার পার্টি এবং ব্যক্তিহত ইফতার পার্টি আয়োজন করা সম্ভব।
৪০ জনের বেশি মানুষের জন্য বলরুমে ব্রোঞ্জ প্যাকেজ মিলবে ২৫২৮, সিলভার প্যাকেজ ৩১৬১, গোল্ড প্যাকেজ ৩৫৪০ এবং ডায়মন্ড প্যাকেজ ৩৭৮০ টাকা পড়বে।
