কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি চালাচ্ছিল কে বা কারা। বিষয়টি অবগত হওয়ার পর তিনি বিটিআরসি’র চেয়ারম্যানকে অবহিত করেছেন। একই সঙ্গে রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা করা হয়েছে।
কৃষিমন্ত্রী জানিয়েছেন, তিনি কোন ফেসবুক আইডি চালান না এবং ভবিষ্যতেও ফেসবুক অ্যাকাউন্ট খোলার ইচ্ছা নেই।
কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইতিপূর্বে মতিয়া চৌধুরীর নামে ভুয়া ফেসবুক এবং ইমেইল আইডি খুলে বেআইনিভাবে চালানো হচ্ছিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের অবগত করা হলে তখন সেগুলো বন্ধ করা হয়। কিন্তু বর্তমানে মন্ত্রীর নামে আরও নতুন দুটি ভুয়া ফেসবুক আইডি খুলে কার্যক্রম চলছে যার সাথে মন্ত্রীর কোন সংশ্লিষ্টতা নেই।
ফেসবুক আইডি দুটি দ্রুত বন্ধ এবং যদি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এর নামে অন্য কোন ভুয়া ফেসবুক আইডি থাকে সেগুলো বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনতে রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়।
