দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন বলিউড জুটি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজা। বুধবার ভোরে ছেলে সন্তানের জন্ম দেন জেনেলিয়া।
রিতেশের টুইটার অ্যাকাউন্ট থেকে তার দুই বছর বয়সী ছেলে রিয়ানের নামে টুইট করে বলা হয়েছে, বন্ধুরা আমার মা ও বাবা আমাকে একটি ছোট ভাই উপহার দিয়েছে। এখন আমার সব খেলনা তার। টুইটে রিয়ানের একটি ছবিও সংযুক্ত করা হয়েছে। সেখানে রিয়ানের হাতে খেলনা রয়েছে।
এরই মধ্যে রিতেশকে অভিনন্দন জানিয়েছেন সালমান খানের বোন অর্পিতা খান।
২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবিতে কাজ করতে গিয়ে পরিচয় হয় জেনেলিয়া ডি সুজা ও রিতেশ দেশমুখের। ২০১২ সালে তারা বিয়ে করেন। ২০১৪ সালে তাদের কোল জুড়ে আসে রিয়ান। খবর: এনডিটিভি।
