লা লিগায় এক সময় চরম প্রতিপক্ষ পেপ গার্দিওলা ও হোসে মরিনহো এখন ম্যানচেস্টার সিটির দুই ক্লাবে। এবার রাইভাল ক্লাবে থাকা এই দুই কোচের লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব। কিন্তু লড়াই শুরুর আগেই রণভঙ্গের ঘোষণা দিলেন হোসে মরিনহো। তিনি জানালেন, গার্দিওয়ালার সঙ্গে লড়াই নয়, নিজ কাজের প্রতি মনোযোগ দিতে চান তিনি।
২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের আগে ইন্টার মিলানের সে সময়ের কোচ মরিনিয়োকে একহাত নিয়েছিলেন বার্সেলোনার দায়িত্বে থাকা গুয়ার্দিওলা। চার মাস পর রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালে গুয়ার্দিওলার সহকারী তিতো ভিলানোভার চোখে আঙুল দিয়ে খোঁচা মেরেছিলেন মরিনহো।
কিন্তু এ সব অতীতকে পাশ কাটিয়ে গার্দিওয়ালার সঙ্গে ব্যক্তিগত দ্বৈরথ ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরিয়ে না আনার কথা বললেন মরিনহো। লিসবন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়োগ পাওয়া এই কোচ বলেন, 'আমি গার্দিওয়ালার সঙ্গে একটি লিগে (লা লিগা) দুই বছর ছিলাম। হয় সে, নয়তো আমি চ্যাম্পিয়ন হতাম। এখানে যদি আমি তার দিকে মনোযোগ দেই কিংবা সে আমার দিকে দেয়, তাহলে অন্য কেউ (কোচ) চ্যাম্পিয়ন হবে।'
উল্লেখ্য, স্পেনের লা লিগায় একসঙ্গে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ছিলেন গার্দিওয়ালা ও হোসে মরিনহো। এ সময়ে দুই জনই একটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতেন। স্পেনের ঘরোয়া ফুটবলের বাইরে মরিনহো রিয়ালবে এনে দেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।
