নাশকতার ১টি মামলায় মির্জা ফখরুলের জামিন

আপডেট : ০১ জুন ২০১৬, ১৩:৫০
 
রাজধানীর পল্টন থানার দায়ের করা নাশকতার একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে মহানগর দায়রা জজ আদালত এ জামিন মঞ্জুর করেন। 
 
এছাড়াও পল্টন থানার আরো ৪টি এবং শাহজাহানপুর থানার একটি নাশকতার মামালায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ হাজিরা দেন মির্জা ফখরুল।
 
গত বছর বিএনপি কর্মসূচি চলাকালে রাজধানীর কয়েকটি স্থানে নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করে পুলিশ।