রমজানে গুলিস্তান হকারমুক্ত থাকবে: ডিএমপি কমিশনার

আপডেট : ০১ জুন ২০১৬, ১৪:৩০
 
আসন্ন রমজানে রাজধানীর গুলিস্তান এলাকার সব রাস্তা হকারমুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া। বুধবার (১ জুন) গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বঙ্রে সামনে হকার্স উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
অভিযানে গুলিস্তান, পুরানা পল্টন, বঙ্গবন্ধু অ্যাভিনিউ জিরো পয়েন্ট, ফুলবাড়িয়া, বায়তুল মোকাররম এলাকার রাস্তা ও ফুটপাতে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়।
 
IMG0
 
আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকার ব্যস্ততম এলাকার মধ্যে গুলিস্তান একটি। রমজানে এ এলাকার সড়কগুলোতে যানবাহনের প্রচন্ড চাপ থাকে। কিন্তু হকাররা ফুটপাত দখলেওর সঙ্গে সঙ্গে রাস্তার বেশ কিছু অংশ দখল করে। যানজটমুক্ত রাখতেই উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে।
 
তিনি বলেন, রমজান ও ঈদ কেন্দ্র করে রাজধানীর কোথাও যাতে কোনো জালটাকা লেনদেন না হয় সেজন্য শপিং মল ও বিভিন্ন মার্কেটে জালটাকা শনাক্তকরণ মেশিন দেয়া হবে।