দুই মাসের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহ। বিসিবি জানিয়েছে, আজ বুধবার রাত ৯টায় ঢাকা পৌঁছবেন তিনি।
এর আগে টি-২০ বিশ্বকাপ শেষে দুই মাসে ছুটিতে নিজ পরিবারের কাছে অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই কোচ। ছুটি শেষে আবারো ঢাকায় ফিরে আসে কাজে লেগে যাবেন তিনি।
সামনে বাংলাদেশের কোন সিরিজ নেই। তাহলে কি কাজে লাগবেন তিনি? আসলে এবার কোন ক্যাম্প বা প্রাকটিসের জন্য আসছেন না তিনি। বরং প্রিমিয়ার লিগের খেলা দেখতেই ভারত মহাসাগর পারি দিয়ে বাংলাদেশে আসবেন তিনি।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়, প্রিমিয়ার লিগের প্রাথমিক পর্ব শেষ হয়ে গেছে। সুপার লিগে জাতীয় দলের খেলোয়াড় ও উদীয়মান খেলোয়াড়দের পারফর্মেন্স নিজ চোখে দেখবেন তিনি।
উল্লেখ্য, ডিসেম্বর মাসে নিউ জিল্যান্ড সফরের আগ পর্যন্ত বাংলাদেশের আর কোন সফর সূচী নেই।
