পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকা লেডিস ক্লাব, ৩৬, ইস্কাটন গার্ডেন রোডে এই সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন উক্ত সভায় সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাসান আহমেদ, সাইফুল আরেফিন খালেদ, জাফর আহমেদ পাটোয়ারী, কবির আহমেদ, মোহাম্মদ আনোয়ারুল হক, মো. মাহফুজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু কাওছার, জামাল উদ্দিন ভূঁইয়া এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএইচ খালেদ।
সভায় ২০১৫ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণাসহ আলোচ্যসূচির সকল কার্যাবলী সূচারুরূপে সম্পাদিত হয়। সভায় বেশ কিছু সংখ্যক শেয়ারহোল্ডার যোগদান করেন। বিগত বছরে কর্তৃপক্ষ কোম্পানির কার্যক্রম পরিচালনা করায় শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন।
