চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকশ্চার, উদ্বোধনীতেই খেলবে বাংলাদেশ

আপডেট : ০১ জুন ২০১৬, ১৬:৫৩
চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকশ্চার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। আগামী বছর ১ জুন ওভালে ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ।
 
এরপর ৫ জুন একই ভেন্যুতে দিবারাত্রির ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
 
২০১৭ সালের ১ জুন থেকে ১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। 
 
অংশগ্রহণকারী ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অন্যদিকে গ্রুপ বি’র দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
 
চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকশ্চার:
১ জুন বাংলাদেশ-ইংল্যান্ড ওভাল
২ জুন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এজবাস্টন
৩ জুন শ্রীলঙ্কা- দক্ষিণ আফ্রিকা ওভাল
৪ জুন ভারত-পাকিস্তান এজবাস্টন
৫ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওভাল, ডে নাইট
৬ জুন ইংল্যান্ড-নিউজিল্যান্ড কার্ডিফ
৭ জুন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা এজবাস্টন, ডে নাইট
৮ জুন ভারত-শ্রীলঙ্কা ওভাল
৯ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড  কার্ডিফ
১০ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এজবাস্টন
১১ জুন ভারত-দক্ষিণ আফ্রিকা ওভাল
১২ জুন শ্রীলঙ্কা-পাকিস্তান  কার্ডিফ