চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকশ্চার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। আগামী বছর ১ জুন ওভালে ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ।
এরপর ৫ জুন একই ভেন্যুতে দিবারাত্রির ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
২০১৭ সালের ১ জুন থেকে ১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর।
অংশগ্রহণকারী ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অন্যদিকে গ্রুপ বি’র দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকশ্চার:
| ১ জুন | বাংলাদেশ-ইংল্যান্ড | ওভাল |
| ২ জুন | অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড | এজবাস্টন |
| ৩ জুন | শ্রীলঙ্কা- দক্ষিণ আফ্রিকা | ওভাল |
| ৪ জুন | ভারত-পাকিস্তান | এজবাস্টন |
| ৫ জুন | বাংলাদেশ-অস্ট্রেলিয়া | ওভাল, ডে নাইট |
| ৬ জুন | ইংল্যান্ড-নিউজিল্যান্ড | কার্ডিফ |
| ৭ জুন | পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা | এজবাস্টন, ডে নাইট |
| ৮ জুন | ভারত-শ্রীলঙ্কা | ওভাল |
| ৯ জুন | বাংলাদেশ-নিউজিল্যান্ড | কার্ডিফ |
| ১০ জুন | ইংল্যান্ড-অস্ট্রেলিয়া | এজবাস্টন |
| ১১ জুন | ভারত-দক্ষিণ আফ্রিকা | ওভাল |
| ১২ জুন | শ্রীলঙ্কা-পাকিস্তান | কার্ডিফ |
