রিমান্ড শেষে এমএ মান্নান কারাগারে

আপডেট : ০১ জুন ২০১৬, ১৯:৩৩
নাশকতার মামলায় একদিনের রিমান্ড শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক রখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।
 
বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর ডিবি পুলিশের এসআই মিঠু শেখ এক দিনের রিমান্ড শেষে অধ্যাপক এম এ মান্নানের বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে হাজির করেন। শুনানি শেষে আদালতের বিচারক এম এ মান্নানকে কারগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
 
এর আগে মঙ্গলবার বিকেলে রিমান্ডের জন্য অধ্যাপক এম এ মান্নানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে গাজীপুর ডিবি কার্যালয়ে আনা হয়।