কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ বার্ডিচ

আপডেট : ০১ জুন ২০১৬, ১৯:৩৬
বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন টেনিসের পুরষ এককে কোয়ার্টারফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ ও ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ। চতুর্থ রাউন্ডের বাধাঁ টপকে শেষ আটে নাম লিখিয়েছেন জকোভিচ ও বার্ডিচ। 
 
চতুর্থ রাউন্ডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জকোভিচ ৩-৬, ৬-৪, ৬-১ ও ৭-৫ গেমে হারিয়েছেন চর্তুদশ বাছাই স্পেনের রর্বাতো বাতিস্তা আগুতকে। ৩ ঘন্টা ১৬ মিনিট সময় ব্যয় করে ম্যাচটি জেতেন জকোভিচ। আর একাদশ বাছাই স্পেনের ডেভিড ফেরারকে ৩-৬, ৫-৭ ও ৩-৬ গেমে হারিয়ে শেষ আটের টিকিট পান বার্ডিচ। এএফপি।