মানিক মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০১ জুন ২০১৬, ২১:৫০
 
গণমুখী সাংবাদিকতার পথিকৃত্, নির্ভীক সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দেশের বিভিন্ন স্থানে দোয়া-মাহফিল ও তার কর্মময় জীবনের ওপর আলোচনা সভা হয়েছে। ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
 
চট্টগ্রাম:দিবসটি উপলক্ষে বাদ আছর খতমে কোরআন আদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের শাহ আমানত দরগাহ লেইনস্থ তনজিমুল মোছলেমীন এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন আল-হেজাজ ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক হাকিম জামাল উদ্দিন হেজাজী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস এম জামাল উদ্দিন ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন মোহাম্মদ ইব্রাহিম খলিল চেয়ারম্যান, আবদুর রহিম, হাফেজ আনোয়ার, হাফেজ ফজলুল কাদের প্রমুখ।
 
খুলনা: ‘মানিক মিয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বাদ আসর নগরীর রেলওয়ে হাসপাতাল রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার আলী হাওলাদার।  অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালেক। বক্তব্য দেন কেসিসির ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মুজবর রহমান, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট আব্দুল মজিদ, খুলনা মহানগর জেপির আহ্বায়ক মো. মোশারেফ হোসেন হাওলাদার, সহসভাপতি মো. নূরুল ইসলাম, মো. আবু তালেব সরদার, রাজ্জাক ভুইয়া, ইঞ্জিনিয়ার মনির, মিঠু, আব্দুল হালিম প্রমুখ।
 
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ):দিবসটি উপলক্ষে উপজেলার কড়ইতলা রওযাতুল মুত্তাকিন দাখিল মাদ্রাসায় সকাল ১১টায় দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এতে অংশ নেন—প্রেসক্লাব সম্পাদক মজিবুর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম রানা, যুগ্ন সম্পাদক বাদল মিয়া, সাংবাদিক জাকির হোসেন, মো. শাহজাহান, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন খানকায়ে শামছিয়ার পীর মুফতি রশিদ আহমেদ।
 
কোটালীপাড়া (গোপালগঞ্জ): দিবসটি উপলক্ষে ইত্তেফাকের কোটালীপাড়া সংবাদদাতা গৌরাঙ্গ লাল দাসের সভাপতিত্বে প্রেসক্লাবের কোটালীপাড়া কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন—প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু ছাড়াও সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, জাহিদুল ইসলাম প্রমুখ।
 
লাহাগড়া (নড়াইল):সকালে লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক ও ইত্তেফাকের লোহাগড়া প্রতিনিধি এস এম শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক আবদুস ছালাম খান, মারুফ সামদানি, রেজাউল করিম, মাহফুজূল ইসলাম, আবু আদুল্লাহ প্রমুখ।
 
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: দিবসটি উপলক্ষে সকালে ছাতক প্রেসক্লাবে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া শেষে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে দৈনিক ইত্তেফাকের ছাতক প্রতিনিধি আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন— প্রেসক্লাবের সহসভাপতি বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু প্রমুখ।
 
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা: ইত্তেফাকের কালাই উপজেলা সংবাদদাতা তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের উদ্যোগে কালাই প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, আহম্মেদাবাদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আকবর প্রমুখ।
 
 
নাঙ্গলকোট (কুমিল্লা): দিবসটি উপলক্ষে নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহসভাপতি জাকির হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
 
এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।