রাজধানীর সোনারগাঁও হোটেলে কোপেনহেগেন ঐক্যকেন্দ্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফমেশনের (সিআরআই) যৌথ আয়োজনে 'বাংলাদেশের পুষ্টি অগ্রাধিকার ও নীতি' বিষয়ক নীতিনির্ধারণী সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় পুষ্টি ঘাটতি বিষয়ে একটি নতুন গবেষণাপত্র প্রকাশ করা হয়। এতে উঠে এসেছে বাংলাদেশের পুষ্টি বিষয়ে গত এক বছরে নানান উন্নতির কথা।
দক্ষিণ এশিয়ার পুষ্টি ও কৃষি বিষয়ক গবেষক প্রফেসর আবদুল বায়েসের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি ফলমূল ও শাক সবজির মাধ্যমে পুষ্টি সংগ্রহের ওপর গুরুত্ব দেন।
IMG0
পুষ্টি বিষয়ে নীতি, দৃষ্টিকোণ এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম।
মূলত দুই ভাগে বিভক্ত ছিল সেমিনারে আলোচনা পর্ব। প্রথম প্যানেলে আলোচনার বিষয় ছিল উন্নত অর্থনীতির জন্য উপযুক্ত পুষ্টি। প্যানেলে ছিলেন, ড. জোনাথন রোস ও ড. নাসরীন খান। দ্বিতীয় পর্বে উঠে আসে নারী ও শিশুর পুষ্টি। এ নিয়ে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষার সচিব হুমায়ুন খালিদ এবং ব্র্যাকের প্রধান পুষ্টিবিদ ড. রাইসুল হক।
