দায়িত্বে বাধা: পুলিশের মামলায় আসামি শতশত অজ্ঞাত নার্স

আপডেট : ০২ জুন ২০১৬, ১৯:২২
দায়িত্বে বাধা দেয়ায় অজ্ঞাত পরিচয় ১৪০০ নার্সের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেছে পুলিশ। তাদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
 
বুধবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
 
ধানমন্ডি থানার ওসি মো. নুরে আজম মিয়া জানান, দায়িত্ব পালন করতে গেলে পুলিশের কাজে বাধা দেয়া এবং পুলিশের ওপর চড়াও হওয়ায় বুধবার রাতে ১২০০ থেকে ১৪০০ জন অজ্ঞাত পরিচয় নার্সের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।