মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রাজাকার শামসুদ্দিনের আপিল

আপডেট : ০২ জুন ২০১৬, ১৩:৫৯
 
মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেছেন কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ (৬০)। আপিলে ট্রাইব্যুনালের রায় বাতিল করে তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়েছে।
 
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে এই আপিল দায়ের করেন অ্যাডভোকেট মাসুদ রানা।
 
মানবতাবিরোধী অপরাধের দায়ে চলতি বছরের ৩ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে ফাঁসির আদেশ দেয়। ঐ রায়ে তার ভাই নাসিরউদ্দিন আহমেদ (৬২), গাজী আবদুল মান্নান (৮৮) ও হাফিজউদ্দিন (৬৬)-কেও এই সাজা দেয়া হয় আরেক আসামি আজহারুল ইসলামকে (৬০) আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। 
 
এই রায়ের বিরুদ্ধে একাধিক আইনগত যুক্তি দেখিয়ে ৪৭৫ পৃষ্ঠার আপিল দায়ের করেছেন শামসুদ্দিন আহমেদ।