বিশ্বের জনপ্রিয়তম ১০০ জন ক্রীড়াবিদের শীর্ষস্থান দখল করলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার ইসপিএন এক জরিপের মাধ্যমে এই তালিকা প্রকাশ করে।
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্কিন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। আর চতুর্থস্থানে রয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার।
১০০ জনের এ তালিকায় বাস্কেটবল ও ফুটবলের তারকাদের আধিপত্য। তবে সবাইকে পেছনে ফেলে এক নম্বরে জায়গা করে নেন ফুটবলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া পর্তুগিজ অধিনায়ক রোনালদো।
ক্রিকেটারদের মধ্যে হিসেবে ভারতের বিরাট কোহলি রয়েছেন ৮ নম্বরে ও ১৩ নম্বরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। একই দেশের টেনিস তারকা সানিয়া মির্জা তালিকায় রয়েছেন ৪১ নম্বরে।
তবে টেনিস তারকা রজার ফেদেরার রয়েছেন ৫ ও রাফায়েল নাদাল রয়েছেন ১০ নম্বরে।
এক সময়ের বিশ্বসেরা গলফার বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ টাইগার উডস রয়েছেন সাত নম্বরে। তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন আরেক বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট। আর সেরা দশের নয় নম্বরে রয়েছেন কলম্বিয়ান ফুটবলার জেমস রদ্রিগেজ।
