রুবেলের নতুন ভিডিও ‘হয়না সাহস’

আপডেট : ০২ জুন ২০১৬, ১৭:০৮
 
‘যাত্রা অচিনপুর’ গান দিয়েই  প্রফেশনাল সঙ্গীত অঙ্গনে প্রবেশ কণ্ঠশিল্পী রুবেলের। তবে নিজের  দরাজ কণ্ঠ ও গানের প্রতি নিষ্ঠাই কণ্ঠশিল্পী রুবেলকে আরো ব্যতিক্রমী কিছু করার সাহস দেয়। আর সেই ধারাবাহিকতায় রুবেল এবারে তার প্রথম অ্যালবামের আরো একটি গানের ভিডিও উপহার দিলেন তার শ্রোতা-দর্শকদের।
এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘নতুন প্রজন্মের তরুণদের মধ্যে সাহসিকতা থাকলেও প্রিয়ার কাছে ভালোবাসি কথাটা বলতে বেশির ভাগ সময়ই তা হয়ে উঠে না। তাদের সাহস প্রবণতা আরো প্রকট হয়ে ওঠে বসে। তেমনি একটি ভালোবাসার গল্পে কিছু মজার ও ব্যতিক্রম দৃশ্যের সংমিশ্রনে এই ভিডিওটির কম্পোজিশন।’
 
IMG0
তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি আমার অন্যান্য মিউজিক ভিডিও দর্শক যেভাবে গ্রহণ করেছে এই নতুন মিউজিক ভিডিওটিও তারা গ্রহণ করবেন। গানটির সাথে ভালোবাসা আর ভালোলাগার একটি মোহ সৃষ্টির বিষয়টি দর্শক হূদয় আবেগ ছুঁয়ে যাবে।’
 
‘হয়না সাহস’ গানটি ২০১৫ সালে লেজার ভিশনের ব্যানারে ‘যাত্রা অচিনপুর’ নামের অডিও অ্যালবামে প্রকাশিত হয়েছিলো । শ্রোতামহলে গানটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় চলতি মাসে গানটির মিউজিক ভিডিও নির্মানের কাজ শুরু হয়েছে। সিবির আহম্মেদের পরিচালনায় ভিডিওটিতে মডেল হয়েছেন আফিয়া ও পিয়াস।
উল্লেখ্য, রুবেলের গাওয়া ‘হয়না সাহস’ গানটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ এবং সুর করেছেন বাপ্পা মজুমদার।